বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে হামলার ঘটনায় মানিকগঞ্জের ‘জুলাই পদযাত্রা’ সাময়িক স্থগিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই ২০২৬। ৪:১৭:০২ এএম
হবিগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার জেরে মানিকগঞ্জে পূর্বঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার(২৯ জুলাই)সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরিফুর রহমান।
দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেল সাড়ে ৫টায় মানিকগঞ্জে এই পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রুট অনুযায়ী, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের খালপাড় এলাকার ভাষা শহীদ রফিক চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল।
দলীয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা ছিল।
স্থগিতের কারণ সম্পর্কে মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম জানান, হবিগঞ্জে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত হামলার পর আহ্বায়কসহ কেন্দ্রীয় নেতারা জরুরি ভিত্তিতে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে মানিকগঞ্জের আজকের পদযাত্রাটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
তিনি আরও জানান, পরবর্তীতে আলোচনা সাপেক্ষে পুনর্নির্ধারিত তারিখ ও সময় সবাইকে জানিয়ে দেওয়া হবে।

রাজনীতি | ২৯ জুলাই ২০২৬

হবিগঞ্জে হামলার ঘটনায় মানিকগঞ্জের ‘জুলাই পদযাত্রা’ সাময়িক স্থগিত

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

হবিগঞ্জে হামলার ঘটনায় মানিকগঞ্জের ‘জুলাই পদযাত্রা’ সাময়িক স্থগিত

Update Time : ০৪:১৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬