মানিকগঞ্জ পৌর নির্বাচনে ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী তুহিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল ২০২৬। ৪:৩৪:১২ এএম
আসন্ন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন বন্ধু ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় শহরের সাবিস মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তুহিনুর রহমান তুহিন তার সম্ভাব্য নির্বাচনী পরিকল্পনা, এলাকার উন্নয়ন ভাবনা এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, “৬ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা প্রয়োজন।”
সভায় উপস্থিত ১৯৯০-৯১ ব্যাচের বন্ধু সাহিদুর রহমান বুলবুল, অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব, এ্যাড: নার্গিস আক্তার বাচ্চা, আনিসুর রহমান, নিকুঞচ,তাজুল, আশরাফুল আলম, এ্যাড: মহিউদ্দিন স্বপন, নব, প্রদীপ, হাবিবুল হাসান খান তারিফ, তানিফ ইকবাল রাসেল, মাহবুবুর রহমান জয়, সঞ্চিত সাহা, গৌতম সহ অন্যান্যরা।
শুভানুধ্যায়ী ও স্থানীয় নেতাকর্মীরা তুহিনের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং তার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তুহিন এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
মতবিনিময় সভাটি একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
রাজনীতি | ২২ এপ্রিল ২০২৬
মানিকগঞ্জ পৌর নির্বাচনে ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী তুহিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত






















