সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ললিতা গুলশান মিতাকে চায় এলাকাবাসী ও নেতাকর্মীরা
- প্রকাশিত : বুধবার, ৪ মার্চ ২০২৬। ১১:১৯:০১ এএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পরীক্ষিত ও ত্যাগী নেত্রী ললিতা গুলশান মিতাকে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে দেখতে চান তার এলাকাবাসী ও দলের নেতাকর্মীরা। দীর্ঘদিন রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এই নেত্রীকে সংসদে প্রতিনিধিত্বের সুযোগ দেওয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছে।
দলীয় সূত্রে জানা যায়, উচ্চশিক্ষিত ললিতা গুলশান মিতা বিএনপির কেন্দ্র থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। রাজনৈতিক প্রতিকূল সময়েও তিনি রাজপথে থেকে দলের কর্মসূচিতে সক্রিয় ছিলেন। স্বামী-সন্তানের দেখাশোনার পাশাপাশি সাংগঠনিক দায়িত্ব পালনে তার নিষ্ঠা ও ত্যাগ নেতাকর্মীদের মাঝে প্রশংসিত।
সবশেষ ঢাকা-১৭ আসনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রচারণার উপকমিটির টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ওই দায়িত্বে থেকে সাংগঠনিক সমন্বয়, প্রচারণা পরিকল্পনা ও মাঠপর্যায়ের কার্যক্রম তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে জানা গেছে।
বর্তমানে ললিতা গুলশান মিতা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতেও তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে দায়িত্ব পালন করেছেন।
ললিতা গুলশান মিতার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাঁশের বাধা গ্রামে। স্থানীয়রা জানান, এলাকার কৃতি সন্তান হিসেবে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। তাই তাকে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে দেখতে চান তারা।
দলের নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে ললিতা গুলশান মিতাকে সংসদে পাঠানো হলে দল যেমন উপকৃত হবে, তেমনি এলাকাবাসীর প্রত্যাশাও পূরণ হবে।
রাজনীতি | ৪ মার্চ ২০২৬
সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ললিতা গুলশান মিতাকে চায় এলাকাবাসী ও নেতাকর্মীরা






















