রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিএনপি নেত্রী আতিকাকে সংরক্ষিত মহিলা আসনে এমপি চান

সংরক্ষিত মহিলা আসনে খন্দকার ফরহানা ইয়াসমীন আতিকাকে এমপি করার দাবি মানিকগঞ্জবাসীর

Reporter
নিজস্ব প্রতিবেদক: নুসরাত জাহান তনিমা:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬। ৮:১৯:০৭ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ত্যাগী নেত্রী খন্দকার ফরহানা ইয়াসমীন আতিকাকে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে দেখতে চান দলীয় তৃণমূল নেতাকর্মীরা। তারা বলছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর ত্যাগ, সংগ্রাম ও আদর্শিক অবস্থানের যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন।

দলীয় সূত্রে জানা যায়, ১৯৮৮ সাল থেকে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত খন্দকার ফরহানা ইয়াসমীন আতিকা। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়জুড়ে নানা প্রতিকূলতা, রাজনৈতিক চাপ ও নির্যাতনের মুখেও তিনি দলীয় আদর্শ থেকে সরে যাননি। প্রায় ১৭ বছর বিভিন্ন ধরনের নির্যাতন-নিপীড়ন সহ্য করেও দল ত্যাগ না করায় তাঁর রাজনৈতিক দৃঢ়তার প্রমাণ বলে মনে করেন তাঁরা।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন । পাশাপাশি ২০২৬ সালেও মানিকগঞ্জ-১ আসনে থেকে দলীয় প্রার্থী হতে মনোনয়ন চেয়েছিলেন। দলের প্রতি সম্মান ও আস্থার জায়গা থেকে তিনি কখনো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেননি—যা তাঁর রাজনৈতিক শৃঙ্খলা ও আনুগত্যের প্রতিফলন বলে মনে করছেন নেতাকর্মীরা।
তৃণমূল নেতাদের দাবি, সংরক্ষিত মহিলা আসনে তাঁকে মনোনয়ন দেওয়া হলে তা হবে একজন পরীক্ষিত ও ত্যাগী নেত্রীর প্রতি যথার্থ সম্মান প্রদর্শন। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন।

নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, “সংগ্রামই তাঁর পরিচয়, আদর্শই তাঁর শক্তি। অত্যাচার সাময়িক, আদর্শ চিরস্থায়ী। খন্দকার ফরহানা ইয়াসমীন আতিকা আপার মতো নেত্রীকে জাতীয় সংসদে দেখতে চাই।”

রাজনীতি | ৩ মার্চ ২০২৬

সংরক্ষিত মহিলা আসনে খন্দকার ফরহানা ইয়াসমীন আতিকাকে এমপি করার দাবি মানিকগঞ্জবাসীর

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

বিএনপি নেত্রী আতিকাকে সংরক্ষিত মহিলা আসনে এমপি চান

সংরক্ষিত মহিলা আসনে খন্দকার ফরহানা ইয়াসমীন আতিকাকে এমপি করার দাবি মানিকগঞ্জবাসীর

Update Time : ০৮:১৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬