মানিকগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিপুল ভোটে জয়ী
মানিকগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতা ও তোজা বিপুল ভোটে পড়াজিত
- প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬। ৪:৩২:১৮ এএম
মানিকগঞ্জের দুইটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির বিদ্রোহী ও বহিষ্কৃত প্রার্থীরা দলীয় মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা ও এস এ জিন্নাহ কবীরের কাছে চরমভাবে ভরাডুবির মুখে পড়েছেন।
মানিকগঞ্জ-৩ আসনে জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য পদ থেকে বহিষ্কৃত আতাউর রহমান আতা এবং মানিকগঞ্জ-১ আসনে বিদ্রোহী প্রার্থী তোজাম্মেল হক তোজা জেলা কৃষক দলের সভাপতি থেকে ৫ই আগষ্টের পর বহিষ্কৃত হয় এবং জাতীয় নির্বাচনের পর জেলা বিএনপির সাবেক সদস্য পদ থেকেও তোজা বহিষ্কৃত হয়। এর ফলে তিনি আর ভোটের মাঠে দলীয় প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় টিকতেই পারেননি।
এর আগে তোজা ২০০৮ সালের নির্বাচনেও দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সাথে দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করে। ফলে তখন খোন্দকার দেলোয়ার হোসেন আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন।
মানিকগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী রিতা ১ লাখ ৬৭ হাজার ৩৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার বিপরীতে বিদ্রোহী প্রার্থী আতা তৃতীয় অবস্থানে চলে গেছেন। তিনি পেয়েছেন ২০ হাজার ৫৫১ টি ভোট।
অন্যদিকে, মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ ১ লাখ ৩৭ হাজার ৭৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং এই আসনের বিদ্রোহী প্রার্থী তোজা ৭৭ হাজার ৮১৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
মানিকগঞ্জ-৩ আসনে বহিষ্কৃত নেতা আতাউর রহমান আতার পক্ষে উল্লেখযোগ্য গণসংযোগ বা সাংগঠনিক শক্তির উপস্থিতি চোখে না পড়লেও তিনি বার বার দলীয় প্রার্থী রিতার মনোনয়ন বাতিল করার জন্য নির্বাচন কমিশন ও হাইকোর্টের দারস্ত হন। সেখানেও তিনি পরাজিত হন।
অপরদিকে মানিকগঞ্জ-১ আসনে তোজাম্মেল হক তোজাও দলীয় সমর্থন হারিয়ে ভোটের লড়াইয়ে শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়েন।
তাদের এই পরাজয়ের বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তাদের মতে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বড় অংশ তাদের বিপক্ষে অবস্থান নেয়। এর ফলে প্রচারণা, সংগঠন ও ভোট ব্যবস্থাপনায় তারা মারাত্মকভাবে পিছিয়ে পড়েন।
স্থানীয়দের মতে, এই ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে দলীয় শৃঙ্খলা ও ঐক্যের বাইরে গিয়ে নির্বাচন করলে জনসমর্থন আদায় করা কঠিন। একই সঙ্গে এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সাংগঠনিক শক্তি ও মনোনীত প্রার্থীর প্রতি নেতাকর্মীদের আস্থার প্রতিফলন।
মানিকগঞ্জের রাজনীতিতে এই ভরাডুবি ভবিষ্যতে বিদ্রোহী প্রার্থীদের জন্য একটি বড় রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
রাজনীতি | ১৩ ফেব্রুয়ারি ২০২৬
মানিকগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতা ও তোজা বিপুল ভোটে পড়াজিত
























