মানিকগঞ্জে উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহন শুরু
- প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬। ৩:২৭:২৮ এএম
মানিকগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে তিনটি আসনে সকাল সাড়ে ৭ টা থেকে একযোগে শুরু হয়েছে ভোট গ্রহন। ভোট গ্রহনের শুরু থেকে ভোটার উপস্থিতি অনেকটা ভালো রয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খানম রিতা সদর উপজেলার গিলন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিবারের সদস্যদের সাথে নিয়ে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।
অপরদিকে মানিকগঞ্জ -১ এবং মানিকগঞ্জ -২ আসনের বিএনপি,জামায়াত সহ অনান্য দলের প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোটদান সম্পূর্ন করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনটি আসনের কোথাও অপ্রীতির খবর পাওয়া যায়নি।
জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা নাজমুন নাহার সুলতানা জানিয়েছেন, নির্বাচনকে সুষ্টু ও গ্রহনযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
উলেখ্য, মানিকগঞ্জে তিনটি আসনে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১৩ লাখ ২০ হাজার ৭৫১। ৫১৫ টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৮টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ন বিবেচনায় নিরাপত্তার দায়িত্বে আছে ৯ হাজার ৬০০ জন আইনশৃংখলা বাহিনীর সদস্য।
রাজনীতি | ১২ ফেব্রুয়ারি ২০২৬
মানিকগঞ্জে উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহন শুরু

























