শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দলীয় জোটের চট্টগ্রাম অভিমুখী লংমার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬। ৬:০৪:৫৮ এএম

ছয় দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ শুরু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়।

লংমার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম পথসভা হবে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের কাছে ট্রাকস্ট্যান্ডে। এরপর কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে। সর্বশেষে চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

ছয় দফা দাবিগুলো হলো- গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, চট্টগ্রামের পর আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করা হবে।

রাজনীতি | ৫ সেপ্টেম্বর ২০২৬

১১ দলীয় জোটের চট্টগ্রাম অভিমুখী লংমার্চ শুরু

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৬:০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬