সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাকে কাজ করার আহবান-এস এ জিন্নাহ কবীর এমপি
- প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬। ৩:৫০:৩২ পিএম
জিন্নাহ কবির বলেন, বিগত ১৭ বছর বুলেটের ভয়কে উপেক্ষা করে মৃত্যুকে সামনে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করে ফ্যাসিস্টদের দেশ থেকে বিতাড়িত করেছিলাম। আগামীতেও আমরা ঐক্যবদ্ধ থেকে দেশের সব নাগরিককে মাথা উঁচু করে বাঁচতে ও গণতন্ত্রের পথ সুদৃঢ় করব।
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাকে কাজ করার আহ্বান জানান তিনি।
শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলুর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু সহ অন্যান্যরা।
এ ছাড়া শিবালয় উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বাবুল হোসেন, কৃষকদল সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাদল, শিবালয় জাসাসের সভাপতি আলী আশরাফ রাবুল, যুবদল আহ্বায়ক হোসেন আলী, সদস্যসচিব সোহেল রানা এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রাজনীতি | ১ সেপ্টেম্বর ২০২৬
সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাকে কাজ করার আহবান-এস এ জিন্নাহ কবীর এমপি

























