মানিকগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে লড়বেন জামায়াত নেতা জাকিরুল ইসলাম
- প্রকাশিত : সোমবার, ২৫ মে ২০২৬। ১১:৪৪:০১ এএম
আসন্ন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর পদে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই নির্বাচনে মেয়র পদে লড়বেন জেলা জামায়াতের ওলামা বিভাগের পরিচালক ও জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা জাকিরুল ইসলাম খান।
রোববার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, এ্যাডভোকেট আনোয়ার হোসাইন, পৌর আমীর হুমায়ুন কবীরসহ জেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
এবারের পৌর নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন পেয়েছেন—২ নম্বর ওয়ার্ডে নূর মোহাম্মদ জাহাঙ্গীর, ৩ নম্বর ওয়ার্ডে সরকার মাসউদুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডে আব্দুল্লাহ আল মামুন, ৫ নম্বর ওয়ার্ডে লোকমান আহমেদ, ৬ নম্বর ওয়ার্ডে এ্যাডভোকেট শফিকুল ইসলাম জসিম, ৭ নম্বর ওয়ার্ডে মোঃ আক্কাস আলী এবং ৮ নম্বর ওয়ার্ডে মোঃ আবুল হাশেম মোল্লা।
দলীয় নেতারা জানান, সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই এসব প্রার্থী পৌর নির্বাচনে অংশ গ্রহণ করবেন। প্রার্থী ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং দলীয় নেতা-কর্মীদের মধ্যে দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা।
রাজনীতি | ২৫ মে ২০২৬
মানিকগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে লড়বেন জামায়াত নেতা জাকিরুল ইসলাম

























