শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট ২০২৬। ১:০২:২৭ পিএম

পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে মানিকগঞ্জে সীরাতুন্নবী (সা.) মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা মানুষের মাঝে তুলে ধরতে এ আয়োজন করা হয়।

বুধবার (২৬ আগস্ট) বিকালে শহরের পৌর বিপনী মার্কেটের ২য় তালায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, মানিকগঞ্জ জেলা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মানিকগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াত ইসলামীর আমীর হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসাইন, মানিকগঞ্জ কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আতিকুর রহমান, হুমায়ুন কবিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, মানিকগঞ্জ জেলার সভাপতি এইচ.এ.কে.এম. রেজাউল করিম হেনা।

আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, ন্যায়নীতি, মানবিকতা, ভ্রাতৃত্ববোধ ও শান্তির শিক্ষা নিয়ে আলোচনা করেন। তারা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে মহানবী (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, মহানবী (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, মানবিকতা ও শান্তির চর্চা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

রাজনীতি | ২৬ আগস্ট ২০২৬

মানিকগঞ্জে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০১:০২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬