বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাধ নির্মাণ করা হবে: এমপি জিন্নাহ

মো: আতিকুর রহমান
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে ২০২৬। ৫:২৯:০৫ এএম

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন,উন্নয়নের ট্রেন ঢাকা থেকে ছেড়ে দিয়েছে গ্রামগঞ্জে পৌঁছে যাবে। আগামী কয়েক মাসের মধ্যে প্রান্তিক খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নের কাজ দেখতে পাবেন। রাস্তা,ঘাট, ব্রিজ কালভার্ট, শিক্ষা,স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করা হবে। নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাধ নির্মাণ করা হবে।

সোমবার বিকাল ৫ টায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কাপশাইল বাজারে মাদক,চাঁদাবাজ ও দুর্নীতি বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব  বলেছেন।

জিন্নাহ কবীর আরো বলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষের মতামতের ভিত্তিতে মাদক,চাঁদাবাজ,সন্ত্রাস,দুর্নীতির বিরুদ্ধে সবাইকে একসাথে আন্দোলন গড়ে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষণা সবার আগে বাংলাদেশ। সুন্দর উন্নয়নশীল বাংলাদেশ গড়তে হলে দেশকে মাদকমুক্ত করতে হবে। তাহলেই দেশের প্রান্তিক জনগোষ্ঠী,খেটে খাওয়া কৃষক শ্রমিক ও সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হবে । দৌলতপুরে যুব সমাজকে মাদক মুক্ত হতে হবে,চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ে তুলতে হবে, দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হবে, মাদক ব্যবসায়ীরা আমার পরিবার ও সমাজকে ধ্বংস করছে। মাদক ব্যবসায়ী,মাদক সেবকদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, সমাজ মাদক মুক্ত,চাঁদাবাজ মুক্ত,সন্ত্রাস ও দুনীতি মুক্ত হলে দেশ ও জাতির উন্নয়ন হবে। আসুন সমাজের সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশক মাদক মুক্ত করি। সবার আগে বাংলাদেশ।

ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট আলেক মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার,জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট মাকসুদুর রহমান মুকুল,জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ নুরুল ইসলাম (কুন্টু),উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল,ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান,উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম,সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো সাইফুল ইসলাম,রবিন আহমেদ সামান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, সহসাংগঠনিক সম্পাদক অনিক হাসান প্রমুখ।

রাজনীতি | ১৯ মে ২০২৬

নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাধ নির্মাণ করা হবে: এমপি জিন্নাহ

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাধ নির্মাণ করা হবে: এমপি জিন্নাহ

Update Time : ০৫:২৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬