শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘দেশে নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন তৃণমুল পর্যায়ে ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে সরকার’
নিজস্ব প্রতিবেদক:
- প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল ২০২৬। ৪:১৯:৪৬ এএম
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘দেশে নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন তৃণমুল পর্যায়ে ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে সরকার। সরকার প্রতি বছর নগদ অর্থ ছাপানো, পরিবহন ও নিরপত্তা ব্যবস্থাপনার জন্য বিপুল পরিমান অর্থ ব্যয় করে। ডিজিটাল লেনদেন বিশেষ করে বাংলা কিউআর ব্যবহারের পরিধি বাড়ানো গেলে এই ব্যয় অনেকাংশে কমানো যাবে। একই সাথে বাড়বে সাধারণ মানুষের অর্থিক নিরাপত্তা।’
মঙ্গলবার মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক আয়োজিত ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ এর সম্প্রসারণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘টাকার নোট বহন ও সংরক্ষণ করা ঝুঁকিপূর্ণ। চুরি, ডাকাতিসহ প্রাণহানির ঘটনাও ঘটে। এছাড়া নোট পুরাতন হলে এর লেন-দেনের সময় বাকবিতন্ডাও হয়। নোটের ব্যবহারে রোগ-জীবাণু ছড়ায়। ক্যাশলেস লেনদেনে সময়ের সাশ্রয় হয় এবং আর্থিক নিরাপত্তা বেড়ে যায়। এতে ঝুঁকি কমায়। একারণে ক্যাশলেস লেনদেন বাড়াতে হবে।’
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিসটেম ডিপার্টমেন্ট-১ এর পরিচালক আ,ন,ম, মঈনুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, দিপন গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাফকাত মতিন।
‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’- এই শ্লোগানে সকাল দশটায় মানিকগঞ্জ জেলার সরকারি-বেসরকারি ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচীর সুচনা হয়।
বাণিজ্য | ১ এপ্রিল ২০২৬
‘দেশে নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন তৃণমুল পর্যায়ে ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে সরকার’
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :























