শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সরকারবিরোধী বিক্ষোভ

ইরানে চলমান পরিস্থিতি জটিল

Reporter
আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬। ১০:২১:৪৮ পিএম

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিক্ষোভকারীদের ওপর ইরান সরকারের দমন–পীড়নের দিকে ইঙ্গিত করে দেশটিতে আবার সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরান বলেছে, যুদ্ধ না চাইলেও তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে। সংলাপের পথও খোলা রেখেছে তারা।

গতকাল সোমবার ছিল বিক্ষোভের ১৬তম দিন। এদিন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৬৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ বলছে, সাড়ে ১০ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে ইরান।

অন্যদিকে নিরাপত্তা বাহিনীর ১০৯ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। তবে দেশটি বিক্ষোভকারীদের হতাহতের সংখ্যা উল্লেখ করেনি। এরই মধ্যে ইরানের পরারাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, বিক্ষোভ ‘পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে’ এসেছে।

এ বিক্ষোভ শুরুর পর থেকে তেহরানকে একের পর এক হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। সবশেষ গত রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে ট্রাম্পকে সাংবাদিকেরা প্রশ্ন করেন—বিক্ষোভকারীদের হত্যার মাধ্যমে তেহরান শেষসীমা অতিক্রম করেছে কি না? জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা অতিক্রম করা শুরু করেছে, দেখে তা–ই মনে হচ্ছে।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইরান সরকারের পদক্ষেপ যুক্তরাষ্ট্র খুব গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও এর ওপর নজর রাখছে। আর আমরা কিছু কঠোর পদক্ষেপের বিষয় মাথায় রেখেছি। আমরা এ নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাব।’ চলমান সংকট সমাধানে তেহরান আলোচনার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

অপরাধ | ১২ জানুয়ারি ২০২৬

ইরানে চলমান পরিস্থিতি জটিল

বিস্তারিত | dainikamarnews.com

সরকারবিরোধী বিক্ষোভ

ইরানে চলমান পরিস্থিতি জটিল

Update Time : ১০:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬