বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণের পর এবার যাত্রীবাহী বাসে আগুন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬। ৪:০৫:০৬ এএম

১০ নভেম্বর মানিকগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার যাত্রীবাহী একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় নবীন সিনেমা হলের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যায়, মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় নবীন সিনেমাহলের সামনে পার্কিং করে রাখা স্বাধীনতা এক্সপ্রেসের একটি মিনিবাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে বাসটির বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পরপরই রাত ১টার দিকে পৌরসভার নওখন্ডা এলাকা থেকে সন্দেহভাজন পাঁচজনকে আটক করে পুলিশ। তবে আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের জিজ্ঞাসাবাদে কাজ করছে পুলিশ। এর আগে সন্ধ্যার পর থেকেই মানিকগঞ্জ শহরের জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন, পুলিশ ফাঁড়ি, বাসস্ট্যান্ড ও জাগীর ব্রিজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকায় দফায় দফায় ১০টির বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় জেলাজুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: সালাউদ্দিন বলেন, সহিংসতার বিরুদ্ধে আমাদের এরেস্ট অভিযান চলছে পুরো জেলাব্যাপি। আপাতত আমরা ৫ জনকে আটক করেছি, প্রাথমিকভাবে যদি আমরা ইনভলবমেন্ট (সম্পৃক্ততা) পাই তাহলে তাদের বিরুদ্ধে মামলা রজু হবে। আপাতত যারা নাশকতা করছে তাদের বিরুদ্ধে আমরা চেকপোস্ট, পেট্রোলিং এর মাধ্যমে যারা জড়িত সন্দেহজন আছে এবং বাহিরে মুভমেন্ট আছে তাদেরকে চ্যালেঞ্জ করছি, এর মধ্যে ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

জাতীয় | ১০ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণের পর এবার যাত্রীবাহী বাসে আগুন

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণের পর এবার যাত্রীবাহী বাসে আগুন

Update Time : ০৪:০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬