অনার্স ১ম বর্ষের নবীনবরণ
আমাদের মাঝে যদি দেশ প্রেম না থাকে তাহলে কোন কিছুই আমাদের দ্বারা সম্ভব হবে না- বিমান মন্ত্রী রিতা
- প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই ২০২৬। ১০:০২:৩১ এএম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, আমাদের মাঝে যদি দেশ প্রেম না থাকে তাহলে কোন কিছুই আমাদের দ্বারা সম্ভব হবে না। দেশ প্রেম মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না। এজন্য মূল লক্ষ্য হচ্ছে দেশ প্রেম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়ে গেছেন কিভাবে আমাদের দেশকে ভালবাসতে হয়।”
রবিবার (২৬ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, দেশপ্রেম, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা এমন একটি শক্তি, যা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করে। তাই সময়ের যথাযথ মূল্য দিয়ে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও সততার সঙ্গে নিজেদের প্রস্তুত করতে হবে।”
মন্ত্রী আরোও বলেন, মঞ্চে আজকের মানিকগঞ্জের স্থানীয় দৈনিক আমার নিউজ পত্রিকা পড়েন ও বক্তব্যের সময় পত্রিকা হাতে নিয়ে “প্রশংসায় ভাসছেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ” মাদকমুক্ত কলেজ প্রাঙ্গন ও অপ্রীতিকার ঘটনা এড়াতে বিশেষ উদ্যোগ” ২য় লীড নিউজের এই শিরোনাম সকল পড়ে শোনান এবং অধ্যক্ষের ভালো কাজের প্রশংসা করেন এবং সকলকে হাততালি দেওয়ার আহবান জানান। অধ্যক্ষের মতো এভাবে সুন্দর মানিকগঞ্জ গড়ায় সকলকে কাজ করার আহবান জানান।
কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মাহফিল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো: মোশারফ হোসেন, নবীনবরণ ও পুরুস্কার বিতরণ উদযাপন কমিটি-২০২৬ এর আহবায়ক প্রফেসর ড. মো: হাফিজ উদ্দীন ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল রহমান খান সজিব, সাংগঠনিক সম্পাদক অয়ন খান, জেলা বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ওমর ফারুক সহ অন্যান্যরা।
এসময় উপস্থিত ছিলেন মুন্নু গ্রুপ ইন্ডাসট্রিজ এর চেয়ারম্যান মইনুল ইসলাম, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত লে:কর্ণেল জহিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড: আজাদ হোসেন ,গোলাম আবেদীন কায়সার, আলী আশরাফ, আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহম্মেদ কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড: জিন্নাহ খান, সদস্য সচিব এ্যাড: রকিবুর রহমান রাকিব সহ জেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ড. মোহাম্মদ মাহফিল খান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কলেজ জীবনের প্রতিটি মুহূর্তকে জ্ঞান অর্জন, সৃজনশীলতা ও মানবিক গুণাবলি বিকাশের জন্য কাজে লাগাতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা এবং শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।
এরআগে প্রধান অতিথি মহোদয়কে গার্ড অব অনার প্রদান, শহিদ জিয়া মুক্তিযোদ্ধ ও জুলাই কর্ণার উদ্ধোধন, বৃক্ষরোপন করে মন্ত্রী আফরোজা খানম রিতা। এরপর বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরুস্কার বিতরণ করেন মন্ত্রী
অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
জাতীয় | ২৬ জুলাই ২০২৬
আমাদের মাঝে যদি দেশ প্রেম না থাকে তাহলে কোন কিছুই আমাদের দ্বারা সম্ভব হবে না- বিমান মন্ত্রী রিতা






















