জেলা শ্রমিকদলের সক্রিয় প্রচারণায় মুখর
মানিকগঞ্জ-৩ আসনে ধানের শীষে ভোট চাইলেন নেতাকর্মীরা
- প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬। ৭:৫২:১৪ এএম
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতাকে বিজয়ী করতে জেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি পীর বাবুল হোসেনের নেতৃত্বে মাঠে নেমেছেন শ্রমিকদলের নেতাকর্মীরা। দলীয় ব্যানার ও ধানের শীষ প্রতীক হাতে নিয়ে তারা বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ভোট প্রার্থনা করছেন।
এ সময় শ্রমিকদলের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি তুলে ধরেন। তারা বলেন, দেশ ও মানুষের অধিকার রক্ষায় ধানের শীষের বিকল্প নেই। তাই মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খানম রিতাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দল নেতা তোতা, শিতল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আসিফুর রহমান রামিল, জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি ইব্রাহিম হোসেন, মহিদুর রহমান, জেলা শ্রমিক দলের সহ সাংগঠনিক সম্পাদক শাহিন হোসেন সহ অনেকে।
গণসংযোগকালে স্থানীয় শ্রমিক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। শ্রমিকদলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
সর্বশেষ | ৪ ফেব্রুয়ারি ২০২৬
মানিকগঞ্জ-৩ আসনে ধানের শীষে ভোট চাইলেন নেতাকর্মীরা

























