মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

স্টাফ রিপোর্টার, জান্নাতুল আরিষা:
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬। ২:১৯:১৮ পিএম

খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা বলেছেন, খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করা গেলে তাদের মাদকাসক্তি থেকে দূরে রাখা সম্ভব। তাই সমাজে খেলাধুলার চর্চা বাড়াতে হবে এবং ক্রীড়াপ্রেমীদের উৎসাহিত করতে হবে।

তিনি বলেন, “আজকের সুন্দর খেলাটি শুধু আমি নই, সবাই উপভোগ করেছেন। যারা এ আয়োজন করেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই জানেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে আরও এগিয়ে নেওয়া এবং খেলাধুলা পছন্দ করেন এমন মানুষদের উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। আমরা যদি ধারাবাহিকভাবে এ ধরনের খেলাধুলার আয়োজন করতে পারি এবং যুবসমাজকে খেলার মাঠে ধরে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাদের মাদকের ছোবল থেকে দূরে রাখতে পারব।”

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জের ডাউটিয়া হাই স্কুল মাঠে ডাউটিয়া বুলবুল ক্লাবের আয়োজনে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ডা: এ, এম, কাইয়ুম রহমানের সভাপতিত্বে এবং ডাউটিয়া বুলবুল ক্লাবের সভাপতি  আরিফ মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব গোলাম কিবরিয়া সাইদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জ্যেষ্ঠ বিএনপি নেতা বিএনপি আক্কসা আলী খোকন, জাতীয় ফুটবল দলের সাবেক কোচ মোশাররফ হোসেন বাদল, ওস্তাদ মোহাম্মদ আলীর পরিবারের সদস্যবৃন্দ, বেসরকারি সংস্থা- পাসা’র নির্বাহী পরিচালক ফরিদ খান দাউদ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাবেক ছাত্রনেতা সামসুল হক, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মো: রাজিব আহম্মেদ  প্রমুখ।

ফাইনাল খেলায় সিংগাইর যুব কল্যাণ উন্নয়ন সংঘকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মানিকগঞ্জ মাসুদ ফুটবল দল।

টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে ডাউটিয়া হাই স্কুল মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় অর্ধলক্ষাধিক দর্শক জমজমাট এ ফুটবল ম্যাচ উপভোগ করেন। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি জোরদার এবং মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।###

জাতীয় | ২৩ অক্টোবর ২০২৬

খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০২:১৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬