শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের আত্মার মাগফিরাত কামনায় ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ৮ মার্চ ২০২৬। ৪:০৪:৪৭ এএম

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার মা মরহুমা হুরন নাহারের আত্মার মাগফিরাত কামনায় শতাধিক পথচারীর মাঝে ইফতার বিতরণ করেছে নগর জাসাসের নেতাকর্মীরা।
শনিবার (৭ মার্চ) বিকেলে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গেইট এলাকায় এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নগর জাসাসের সভাপতি মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে এবং জিয়াউল হক শাওনের সঞ্চালনায় এ আয়োজন করা হয়।
ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা জাসাসের সদস্য সচিব শামীম বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস লোটাস, যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম পালু, ওবায়দুর রহমান খান নাঈমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
পরে জেলা বিএনপির কার্যালয়ে জাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মরহুমা হুরন নাহারের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, মরহুমা হুরন নাহার একজন সৎ ও মানবিক মানুষ ছিলেন। তার বিদেহী আত্মার শান্তি কামনায় এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। তারা আল্লাহর কাছে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বশেষ | ৮ মার্চ ২০২৬

মানিকগঞ্জে বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের আত্মার মাগফিরাত কামনায় ইফতার বিতরণ

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৪:০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬