উৎসবমুখর পরিবেশে
মানিকগঞ্জে নবগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
- প্রকাশিত : শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬। ১১:০৬:৫১ এএম
মানিকগঞ্জের সিংগাইরে র্যালি স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৮৪ বছর পর প্রথম নবগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ও সরকারি কর্ম কমিশনের সদস্য ড. মো. মহীউদ্দীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা শুধু স্মৃতিচারণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বিদ্যালয় ও সমাজ উন্নয়নে পারস্পরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের বিদুৎ বিভাগের উপসচিব প্রকৌশলী মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো: বজলুর হক, স্বরনিকা প্রকাশনা উপ কমিটির আহবায়ক মনোরঞ্জন মন্ডল মনোজ, সদস্য সচিব প্রকৌশলী মো মতিউর রহমান, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম, সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রাক্তণ শিক্ষার্থী মাহবুবুর রহমান মিঠু ।

এছাড়াও বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সকালেই একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে পুনর্মিলনীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে স্মৃতিচারণ পর্বে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের স্কুলজীবনের নানা আনন্দঘন মুহূর্ত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
দিনব্যাপী আয়োজনের শেষভাগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সবার মাঝে বাড়তি আনন্দ যোগ করে। অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
বিনোদন | ১৬ জানুয়ারি ২০২৬
মানিকগঞ্জে নবগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
























