রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের আগের শার্ট বহাল, প্যান্টের রঙ খাকি

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ৪ মে ২০২৬। ৯:৪৩:২৮ এএম

পুলিশের পোশাকে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘শার্ট আগের মতোই থাকবে—মেট্রোপলিটন এলাকায় সবুজ এবং সারা দেশে নীল। প্যান্ট থাকবে খাকি রঙের।

সোমবার (৪ মে) সচিবালয়ে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা–সম্পর্কিত জাতীয় কমিটি’র প্রথম সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সদস্যদের মতামত বিবেচনায় নিয়ে ঐতিহ্যবাহী পোশাকের একটি অংশ ফিরিয়ে আনার বিষয়ে সরকার ভাবছে।

তিনি আরও বলেন, এবারের সংসদ অধিবেশন ছিল ইতিহাসের অন্যতম সফল। এটি কোনো বিতর্ক ছাড়াই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সরকারি ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকলেও তা গঠনমূলকভাবে উপস্থাপন করা হয়েছে।

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ক্যাম্পের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, যৌথ অভিযান পরিচালনার পদ্ধতি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্প ঘিরে নিরাপত্তা জোরদার এবং সমন্বিত পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আনার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।

সর্বশেষ | ৪ মে ২০২৬

পুলিশের আগের শার্ট বহাল, প্যান্টের রঙ খাকি

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

পুলিশের আগের শার্ট বহাল, প্যান্টের রঙ খাকি

Update Time : ০৯:৪৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬