বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
পদ্মা নদীতে প্রায় প্রতিদিন প্রায় ২০ লাখ টাকা চাঁদাবাজি

পদ্মা নদীতে বাল্কহেড থেকে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরে কেন্দ্রীয় মালিক-শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই ২০২৬। ২:৫২:২১ পিএম

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে বাল্কহেড থেকে বিআইডব্লিউটিএ এর যোগসাজসে স্থানীয় বিএনপি নেতা হান্নান মৃধার নেতৃত্বে একটি চক্র অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ  শনিবার (২৫ জুলাই)  বিকালে বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক ঐক্য  সংগ্রাম পরিষদের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির সভাপতি হাজী মারফত আলী মিজি।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে হরিরামপুর এলাকায় চলাচলকারী বাল্কহেড থেকে বিভিন্ন অজুহাতে অবৈধভাবে প্রতিদিন প্রায় ২০/২৫ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। এতে নৌপরিবহন খাতের ব্যবসায়ী ও শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং স্বাভাবিক নৌযান চলাচল ব্যাহত হচ্ছে।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  মো: সবুজ সিকদার মাষ্টার,  কেন্দ্রীয় বাল্কহেড মালিক সমিতির সহ কোষাধ্যক্ষ আবুল বাশার, হরিরামপুরের বিশিষ্ট ব্যবসায়ী সুরুজ খান  সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে অবৈধ চাঁদাবাজি বন্ধ, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বাল্কহেড ও ড্রেজার মালিক-শ্রমিকদের নিরাপদ ও নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিপুলসংখ্যক বাল্কহেড মালিক, ড্রেজার মালিক, শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।

সর্বশেষ | ২৫ জুলাই ২০২৬

পদ্মা নদীতে বাল্কহেড থেকে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরে কেন্দ্রীয় মালিক-শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

পদ্মা নদীতে প্রায় প্রতিদিন প্রায় ২০ লাখ টাকা চাঁদাবাজি

পদ্মা নদীতে বাল্কহেড থেকে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরে কেন্দ্রীয় মালিক-শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

Update Time : ০২:৫২:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬