শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র শীতে দিশারী স্কুলের শিশুদের পাশে জেলা প্রশাসন

Reporter
জহিরুল ইসলাম তুষার, মানিকগঞ্জ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬। ৩:৩২:৩২ পিএম
মাননীয় জেলা প্রশাসকের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত দিশারী স্কুলের ৫৫ জন শিশু শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিশারী উপদেষ্টা ও প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, দিশারী উপদেষ্টা ও এনপিআই-এর পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ ফারুক হোসেন, দিশারী উপদেষ্টা ও সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, দিশারী উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম এবং দিশারীর সহ-প্রতিষ্ঠাতা হাসান শিকদার।
এ ছাড়া দিশারী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম তুষার, শিক্ষা সম্পাদক বুলবুল হোসেন, অর্থ সম্পাদক নুসরাত জাহান ইভা, প্রচার সম্পাদক শাহ সিকান্দার সোহাগ, সমাজকল্যাণ সম্পাদক রাসেল সরকার, দিশারীর শিক্ষক আতিকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তীব্র শীতের এই সময়ে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে দিশারী পরিবার। সংশ্লিষ্টরা জানান, এই সহায়তা শিশুদের শীতের কষ্ট লাঘবের পাশাপাশি নিয়মিত পড়াশোনায় উৎসাহ জোগাবে।
দিশারী স্কুলের পক্ষ থেকে এই মানবিক সহায়তার জন্য মাননীয় জেলা প্রশাসকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান সংবাদ | ১৩ জানুয়ারি ২০২৬

তীব্র শীতে দিশারী স্কুলের শিশুদের পাশে জেলা প্রশাসন

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

তীব্র শীতে দিশারী স্কুলের শিশুদের পাশে জেলা প্রশাসন

Update Time : ০৩:৩২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬