মানিকগঞ্জ সম্পাদক পরিষদের আনন্দ ভ্রমণ কক্সবাজারে
- প্রকাশিত : বুধবার, ৬ মে ২০২৬। ১০:০৮:০৯ এএম
মানিকগঞ্জের স্থানীয় পত্রিকার সম্পাদকদের সংগঠন ‘মানিকগঞ্জ সম্পাদক পরিষদ’-এর উদ্যোগে তিনদিনের আনন্দ ভ্রমণ শুরু হয়েছে। ভ্রমণে অংশ নিতে সংগঠনটির সদস্যরা কক্সবাজারে গেছেন।
আজ বুধবার সকাল ৮টার দিকে মানিকগঞ্জ থেকে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিমানযোগে তারা কক্সবাজারে পৌঁছান।
জানা গেছে, ৬ থেকে ৮ মে পর্যন্ত অনুষ্ঠিত এই তিনদিনের ভ্রমণে সম্পাদক পরিষদের বিভিন্ন সদস্য অংশ নিয়েছেন। ভ্রমণকালে তারা পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করবেন।
এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক আকরাম হোসেন বলেন, “দৈনন্দিন কর্মব্যস্ততার বাইরে কিছুটা সময় একসঙ্গে কাটাতে এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়াতেই এই ভ্রমণের আয়োজন করা হয়েছে।”
সভাপতি শহিদুল ইসলাম সুজন বলেন, “এ ধরনের আয়োজন সংগঠনের ঐক্য ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
বিনোদন | ৬ মে ২০২৬
মানিকগঞ্জ সম্পাদক পরিষদের আনন্দ ভ্রমণ কক্সবাজারে
























