সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ কালীবাড়ি মন্দিরে স্বরলিপির সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬। ৭:১৫:২২ এএম

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মানিকগঞ্জের কালীবাড়ি মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্বরলিপি সংগীত নিকেতন, মানিকগঞ্জের শিল্পীরা।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী নাছরিন আহমেদ, সাবরিনা মমতাজ মম, নিকুঞ্জ মিত্র, শাহ সেলিম রেজা ও সাইফুল ইসলামসহ স্বরলিপি সংগীত নিকেতনের অন্যান্য শিল্পী। তাঁদের পরিবেশনায় উৎসবের আনন্দে যোগ হয় ভিন্নমাত্রা।

অনুষ্ঠানে তবলায় সহযোগিতা করেন প্রতুল রায় ও শ্যামল কর্মকার। সাংস্কৃতিক অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন স্বরলিপি সংগীত নিকেতনের সংগঠক কামাল আহমেদ কমল।
অনুষ্ঠানে আগত অতিথিদের মতে, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠান মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। এ ধরনের আয়োজন ধর্মীয় উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলার পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক চর্চা ও সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করতে ভূমিকা রাখে।

বিনোদন | ১৯ অক্টোবর ২০২৬

মানিকগঞ্জ কালীবাড়ি মন্দিরে স্বরলিপির সাংস্কৃতিক অনুষ্ঠান

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জ কালীবাড়ি মন্দিরে স্বরলিপির সাংস্কৃতিক অনুষ্ঠান

Update Time : ০৭:১৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬