বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের নবগ্রাম ইউনিয়নে বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষ, মেরামতে সহায়তা করলেন চেয়ারম্যান প্রার্থী অ্যাড: রাকিব

তাবাচ্ছুম আরা ইনায়রা, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬। ২:৩৬:২৪ পিএম

যুগের পর যুগ ধরে বাঁশের সাঁকোই ভরসা মানিকগঞ্জের নবগ্রাম ইউনিয়নের দোলা গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষের। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে একটি পাকা সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী, নারী, শিশু, বয়স্ক মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এমন পরিস্থিতিতে সাঁকোটি মেরামতে ব্যক্তিগতভাবে সহায়তা নিয়ে স্থানীয়দের পাশে দাঁড়িয়েছেন নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট রকিবুর রহমান রাকিব।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাঁশের তৈরি এই সাঁকো দিয়ে প্রতিদিন নানা প্রয়োজনে মানুষকে চলাচল করতে হয়। সাঁকোটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পারাপারের সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। বিশেষ করে শিশু, শিক্ষার্থী ও বয়স্কদের চলাচলে ভোগান্তি বেশি। বর্ষা কিংবা প্রতিকূল আবহাওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়। দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী।

সম্প্রতি এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সরেজমিনে দেখতে গিয়ে সাঁকোটি মেরামতের জন্য সহায়তা চান স্থানীয় বাসিন্দারা। পরে অ্যাডভোকেট রকিবুর রহমান রাকিব ব্যক্তিগত উদ্যোগে সাঁকোটি মেরামতের জন্য সহায়তা করেন। এতে আপাতত চলাচলের কিছুটা সুবিধা হলেও স্থায়ী সমাধান হিসেবে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা  মহোদয়ের কাছে।

অ্যাডভোকেট রকিবুর রহমান রাকিব বলেন, “মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার দিকনির্দেশনায় এলাকার মানুষের কোনো সমস্যা রয়েছে কি না, তা দেখতে বিভিন্ন এলাকায় ঘুরছি। এ সময় স্থানীয় বাসিন্দারা বাঁশের সাঁকোটি মেরামতের জন্য সহযোগিতা চান। মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে আমি ব্যক্তিগতভাবে সাঁকোটি মেরামতে সহায়তা করেছি এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, “এই সাঁকো দিয়ে এলাকার মানুষের চলাচল করতে অনেক কষ্ট হয়। জীবনের ঝুঁকি নিয়ে তাদের পারাপার হতে হচ্ছে। তাই এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের মা-মাটি-মানুষের নেত্রী খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার কাছে এখানে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানাচ্ছি। সেতুটি নির্মাণ করা হলে দোলা গ্রামসহ আশপাশের এলাকার হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকোর ওপর নির্ভর করেই তাদের চলাচল করতে হচ্ছে। সাঁকোটি নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে পারাপার হতে হয়। বিশেষ করে শিশুদের নিয়ে চলাচলের সময় অভিভাবকদের বাড়তি সতর্ক থাকতে হয়।

সারাদেশ | ১৯ অক্টোবর ২০২৬

মানিকগঞ্জের নবগ্রাম ইউনিয়নে বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষ, মেরামতে সহায়তা করলেন চেয়ারম্যান প্রার্থী অ্যাড: রাকিব

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০২:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬