সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Reporter
মো: আতিকুর রহমান, দৌলতপুর প্রতিনিধি:
  • প্রকাশিত : সোমবার, ৫ অক্টোবর ২০২৬। ১০:৪৯:২৩ এএম

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা শিক্ষকদের সামাজিক ও জাতীয় অবদান তুলে ধরে বলেন,শিক্ষকগন হচ্ছেন জাতির আলোকবর্তিকা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের মূল কারিগর। একজন আদর্শ শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদানই করেন না,বরং শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা,মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তোলেন। সমাজের ইতিবাচক পরিবর্তন ও মেধাভিত্তিক জাতি গঠনে শিক্ষকদের অবদানের কোনো বিকল্প নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ.এম মাঈনুল কবির,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর ফিরোজ, দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।

সারাদেশ | ৫ অক্টোবর ২০২৬

দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Update Time : ১০:৪৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬