শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী অর্ঘ্যের পাশে সায়লা কবির

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর ২০২৬। ৩:৫২:২০ এএম

ক্যান্সারে আক্রান্ত গণবিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সত্যব্রত ঘোষ অর্ঘ্যের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট নারী উদ্যোক্তা সায়লা কবির। শুক্রবার (২ অক্টোবর) তিনি অর্ঘ্যের হাতে ব্যক্তিগত অনুদান হিসেবে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।

অর্ঘ্য মানিকগঞ্জের শিবালয় উপজেলার দশচিড়া গ্রামের সুপ্রিয় ঘোষের ছেলে। তিনি গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সম্প্রতি তাঁর নাক ও গলায় ক্যান্সার শনাক্ত হয়। এরপর শুরু হয় দীর্ঘ ও ব্যয়বহুল চিকিৎসা।

কয়েক দফা কেমোথেরাপিসহ এরই মধ্যে চিকিৎসায় ১০ লাখ টাকার বেশি খরচ হয়েছে বলে জানান অর্ঘ্য ও তাঁর পরিবার।

পরিবারের আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় এখন চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে খবর পেয়ে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবিরের সহধর্মিণী সায়লা কবির অর্ঘ্যের পাশে দাঁড়ান। নগদ অর্থ সহায়তার পাশাপাশি ভবিষ্যতে সরকারি-বেসরকারি বিভিন্ন অনুদান ও সহযোগিতার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দেন তিনি।

অর্ঘ্য বলেন, ‘কয়েক মাস আগে আমার নাক ও গলায় ক্যান্সার ধরা পড়ে। কয়েকটি কেমোথেরাপিসহ চিকিৎসায় এরই মধ্যে ১০ লাখ টাকার বেশি খরচ হয়েছে। এই মুহূর্তে পারিবারিকভাবে চিকিৎসার খরচ চালিয়ে যাওয়ার সামর্থ্য আমাদের নেই। আমরা অনেকটা অসহায় অবস্থায় পড়ে গিয়েছিলাম। এ অবস্থায় খবর পেয়ে এমপি স্যারের সহধর্মিণী সায়লা কবির ম্যাম আমার পাশে দাঁড়িয়েছেন।

তিনি নিজে এসে আমাকে নগদ অর্থ সহযোগিতা করেছেন। তাঁর এই মানবিক সহযোগিতা আমার মতো একজন অসহায় রোগীর জন্য অনেক বড় পাওয়া। আমি তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

সায়লা কবির বলেন, ‘গতকাল একজন মেধাবী শিক্ষার্থী ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা করাতে পারছে না—এমন খবর পেয়ে আজই আমি তার কাছে চলে এসেছি। ব্যক্তিগতভাবে নগদ অনুদান দেওয়ার পাশাপাশি ছেলেটির চিকিৎসার জন্য সরকারি-বেসরকারি সহায়তার ব্যবস্থা করে দেওয়া হবে। মূলত এমপি মহোদয়ের নির্দেশে অসহায় মানুষের পাশে আমরা অনেকেই আগে থেকেই আছি।’

অর্ঘ্যের বাবা সুপ্রিয় ঘোষ বলেন, ‘আমাদের সামর্থ্য অনুযায়ী ছেলের চিকিৎসা করিয়েছি। এখন আমাদের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। এমপি মহোদয়ের সহধর্মিণী সায়লা কবির আপা আজ ৫০ হাজার টাকা দিয়েছেন। বাকি চিকিৎসা ব্যয়ের জন্য সরকারি-বেসরকারিভাবে সহযোগিতার ব্যবস্থা করার কথাও দিয়েছেন। ভগবান তাঁদের ভালো রাখুন।’

এদিকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভীর সম্রাট অংকুর বলেন, অর্ঘ্যের পরিবারের এই সহযোগিতা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান মানুষদেরও অর্ঘ্যের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অর্ঘ্য ও তাঁর পরিবারের প্রত্যাশা, সম্মিলিত সহযোগিতায় মেধাবী এই তরুণ চিকিৎসা নিয়ে আবারও সুস্থ জীবনে ফিরতে পারবেন।

সারাদেশ | ৩ অক্টোবর ২০২৬

ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী অর্ঘ্যের পাশে সায়লা কবির

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী অর্ঘ্যের পাশে সায়লা কবির

Update Time : ০৩:৫২:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬