বললেন ক্ষুব্ধ পরীমনি ‘আমার পাগল পাগল লাগতেছে’
- প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬। ২:২৪:৫৯ পিএম
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব পরীমনি। সমাজের নানা অসঙ্গতি ও অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করতেও পিছপা হন না এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।
তাতে দেখা যায়, একজন শিক্ষক ও শিক্ষিকা মিলে এক শিশুকে শারীরিকভাবে নির্যাতন করছে। ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফেটে পড়েছেন পরীমনি।
নেতিবাচক মানসিকতার সমালোচনা করে পরীমনি লেখেন, ‘মনের কুৎসিত দিয়ে সুন্দর কিছু দেখতে না-পারার যে ব্যর্থতা, তাদের জন্য আমার মোটেও খারাপ লাগছে না। বরং আমি আমার জীবনের সুন্দর আলোয় নিজেকে দেখতে জানি।’ পোস্টের শেষাংশে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে প্রকাশ করে পরীমনি লেখেন, ‘আমি একটা পরী।’
কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। সম্প্রতি ‘শাস্তি’ শিরোনামের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। লিসা গাজীর পরিচালনায় নির্মিত এ সিনেমায় চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাকে।
বিনোদন | ২২ জানুয়ারি ২০২৬
বললেন ক্ষুব্ধ পরীমনি ‘আমার পাগল পাগল লাগতেছে’





















