বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
নানা বয়সী মানুষ খেলা উপভোগ করেন

ঈদ পুনর্মিলনী উপলক্ষে মানিকগঞ্জের ডাউটিয়া বুলবুল ক্লাবের উদ্যোগে গ্রামীণ খেলা

জান্নাতুল আরিষা, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : শনিবার, ৩০ মে ২০২৬। ৭:০৪:২৬ এএম

ঈদ পুনর্মিলনী-২০২৬ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জের ডাউটিয়া এলাকায় তিনদিনব্যাপী লোকজ সংস্কৃতি, গ্রামীণ খেলা ও নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেলে ডাউটিয়া হাই স্কুল মাঠে ডাউটিয়া বুলবুল ক্লাবের উদ্যোগে এ আয়োজনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রথম দিনে অনুষ্ঠিত হয় বিভিন্ন ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা। এর মধ্যে রশি টানাটানি, চোখ বেঁধে হাঁড়ি ভাঙা ও কলাগাছে ওঠা খেলা দর্শকদের বিশেষভাবে আনন্দ দেয়। দুপুরের পর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন।

গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
খেলা পরিচালনা করেন মানিকগঞ্জ এনজিও ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ফরিদ খান ও সদর উপজেলা কৃষক দলের সভাপতি মো. আরিফ মোল্লা।

আয়োজকরা জানান, তিনদিনব্যাপী এ অনুষ্ঠানে লোকজ সাংস্কৃতিক পরিবেশনা, নাটক ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজন থাকবে।

বিনোদন | ৩০ মে ২০২৬

ঈদ পুনর্মিলনী উপলক্ষে মানিকগঞ্জের ডাউটিয়া বুলবুল ক্লাবের উদ্যোগে গ্রামীণ খেলা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

নানা বয়সী মানুষ খেলা উপভোগ করেন

ঈদ পুনর্মিলনী উপলক্ষে মানিকগঞ্জের ডাউটিয়া বুলবুল ক্লাবের উদ্যোগে গ্রামীণ খেলা

Update Time : ০৭:০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬