শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে এসএসসি’র ফলাফলে সুরেন্দ্র কুমার বালিকা উচ্চ বিদ্যালয় শীর্ষে

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬। ৯:৪৭:১০ এএম

মানিকগঞ্জ জেলায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে একদিকে যেমন সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, অন্যদিকে কয়েকটি প্রতিষ্ঠানের ফলাফল নেমে এসেছে আশঙ্কাজনক পর্যায়ে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মানিকগঞ্জের ১৬৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে মানিকগঞ্জ জেলা শহরে অবস্থিত সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর সর্বনিম্ন পাসের হার শিবালয় উপজেলার বারাদিয়া হাইস্কুল।

সুরেন্দ্র কুমার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার ২১২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২১০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ০৬ শতাংশে। শুধু পাসের হারেই নয়, জিপিএ-৫ অর্জনেও উজ্জ্বল ফল করেছে বিদ্যালয়টি। এবার প্রতিষ্ঠানটির ৬৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে।

মাদ্রাসা  শিক্ষা বোর্ডে থেকে হরিরামপুর উপজেলার জিটকা গাওসুল আযম এ কে জে দাখিল  মাদ্রাসা শীর্ষে রয়েছে। প্রতিষ্ঠানটি থেকে ১৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৬ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৪ দশমিক ১২ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে এবার ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ড থেকে সাটুরিয়া উপজেলার জান্না আদর্শ হাই স্কুলে পাসের হার ১০০ শতাংশ। প্রতিষ্ঠানটির ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২১ জনই ভালো ফলাফল করেন। এদের মধ্যে দুজন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করেন।

পাশাপাশি আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও বড় সাফল্য অর্জন করেছে। এরমধ্যে কানিজ ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজের পাশের হার ৯৮.৯৪ শতাংশ, মন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পাশের হার ৯৮.৭৫ শতাংশ, হরুন নাহার হাইস্কুলে পাশের হার ৯২.৮৬ শতাংশ।

এদিকে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে শিবালয় উপজেলার বারাদিয়া হাইস্কুলের শিক্ষার্থীরা। এ প্রতিষ্ঠান থেকে ৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মাত্র ১৪ জন উত্তীর্ণ হলেও ফেল করেছে ৬৭ জন। প্রতিষ্ঠানটির পাসের হার মাত্র ১৭ দশমিক ২৮ শতাংশ।

অন্যদিকে দৌলতপুর উপজেলায় ‘আলহাজ্ব প্রিন্সিপাল আবু বক্স খান কল্যাণ ট্রাস্ট ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসা’য় পাঁচজন পরীক্ষার্থীর মধ্যে কেউ পাশ করতে পারে নাই।

মানিকগঞ্জ জেলায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ১৬৬ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার মোট ১৩ হাজার ৩০৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৮ হাজার ২২৯ জন শিক্ষার্থী পাস করেছে এবং ফেল করেছে ৫ হাজার ৭৬ জন। সার্বিকভাবে এসব প্রতিষ্ঠানে পাসের হার ৬০ দশমিক ৮৬ শতাংশ। এ বোর্ডের অধীনে মোট ৪০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ১৬৬ প্রতিষ্ঠানে পাসের হার ৬০.৮৬ শতাংশ।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মানিকগঞ্জ জেলায় ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার ১ হাজার জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৫৭ জন পাস এবং ৫৪৩ জন ফেল করেছে। এসব প্রতিষ্ঠানে সম্মিলিত পাসের হার ৪৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ১৩ জন শিক্ষার্থী।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মানিকগঞ্জ জেলায় ৪২টি প্রতিষ্ঠান থেকে এবার ২ হাজার ৬৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১ হাজার ৪১৪ জন পাস করেছে এবং ১ হাজার ২৩৮ জন ফেল করেছে। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত পাসের হার ৪৯ দশমিক ৮৮ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৪৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

সার্বিক ফলাফলে যেমন সুরেন্দ্র কুমার বালিকা উচ্চ বিদ্যালয় আশার আলো দেখিয়েছে, তেমনি বারাদিয়া হাইস্কুলের ফলাফল শিক্ষা ব্যবস্থার দুর্বল দিকগুলোও সামনে এনেছে। সংশ্লিষ্টদের মতে, ভালো ফল করা প্রতিষ্ঠানগুলোর সাফল্যের কারণ চিহ্নিত করে তা অন্য প্রতিষ্ঠানগুলোতে প্রয়োগ করা গেলে জেলার সামগ্রিক শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব।

শিক্ষা | ১৩ আগস্ট ২০২৬

মানিকগঞ্জে এসএসসি’র ফলাফলে সুরেন্দ্র কুমার বালিকা উচ্চ বিদ্যালয় শীর্ষে

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৯:৪৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬