হরিামপুরে ৬ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬। ৯:৩৪:১০ এএম
মানিকগঞ্জের হরিরামপুরে ৬ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাদশা (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা)-এর দিকনির্দেশনায় এবং ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো’র তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এসআই অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি অভিযানিক দল বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৭টা ২০ মিনিটে হরিরামপুর থানাধীন মানিকনগর এলাকায় অভিযান চালায়।
এ সময় মানিকনগর সাকিনস্থ রমিজ উদ্দিনের মুদি দোকানের সামনে মানিকনগর থেকে দিয়াবাড়ী বাজারগামী পাকা রাস্তার ওপর থেকে বাদশাকে গ্রেপ্তার করা হয়। তিনি মানিকনগর পূর্বপাড়া এলাকার মৃত শামছুল হক ওরফে সামছুর ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় বাদশার দখল থেকে ৬ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় হরিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
অপরাধ | ২১ আগস্ট ২০২৬
হরিামপুরে ৬ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


























