সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য প্রচারের অভিযোগে মানিকগঞ্জে যুবদল নেতার জিডি
- প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ ২০২৬। ৩:৩৩:০২ পিএম
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২০ মার্চ ভোর আনুমানিক ৩টা ১৫ মিনিটে তিনি নিজ বাড়িতে অবস্থানকালে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে “Next Time” নামের একটি ফেসবুক পেজ/অ্যাকাউন্ট থেকে তার ব্যক্তিগত তথ্য ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ও বিভ্রান্তিকর পোস্ট করা হয়।
ভুক্তভোগীর দাবি, ওইসব পোস্টে তার সম্মানহানি হয়েছে এবং সামাজিকভাবে তিনি হেয় প্রতিপন্ন হয়েছেন। এমনকি কিছু পোস্টে জেলা প্রশাসক এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপিসহ বিএনপি’র শীর্ষ নেতাদের ছবি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
জিডিতে আরও বলা হয়, একাধিক লিংকের মাধ্যমে এসব পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচার পাচ্ছে এবং পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।
এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, ‘অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অপরাধ | ২৯ মার্চ ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য প্রচারের অভিযোগে মানিকগঞ্জে যুবদল নেতার জিডি





















