শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যার দুই আসামি আদালতে

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ২৪ মে ২০২৬। ৮:১৩:৪৮ এএম

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতের হাজতখানায় নেওয়া হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আদালতের হাজতখানায় নেওয়া হয়। তদন্তের আনুষ্ঠানিকতা শেষ করে ইতোমধ্যে চার্জশিট প্রস্তুত করা হয়েছে। এদিকে রাষ্ট্রপক্ষের নিয়োগপ্রাপ্ত আইনজীবী আজিজুর রহমান দুলুও আদালতে উপস্থিত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ বলেছে, ওই দিন সকালে পাশের ফ্ল্যাটের বাসিন্দা ৩২ বছরের সোহেল শিশুটিকে গলা কেটে হত্যার পর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এরপর ফ্ল্যাটের সাবলেট এই ভাড়াটে গ্রিল কেটে পালিয়ে যান। তবে তার স্ত্রী স্বপ্না আক্তার ঘরেই ছিলেন। পুলিশ বাসা থেকে স্বপ্নাকে আটক করে। পরে সন্ধ্যায় সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা দুইজনকে আসামি করে সেদিনই পল্লবী থানায় মামলা করেন। আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো সদস্য আইনি সেবা দেবেন না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অপরাধ | ২৪ মে ২০২৬

রামিসা হত্যার দুই আসামি আদালতে

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

রামিসা হত্যার দুই আসামি আদালতে

Update Time : ০৮:১৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬