শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শাহিন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬। ১২:৫৯:৪৮ পিএম

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাদাত মো. শাহিনকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

আজ সোমবার (২৫ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী নানা অনাচারের কারণে হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাদাত মো. শাহিনকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে গত সোমবার চাদাবাজিসহ নানা সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ এনে স্থানীয়রা তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করে।

অপরাধ | ২৫ আগস্ট ২০২৬

মানিকগঞ্জে হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শাহিন বহিষ্কার

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জে হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শাহিন বহিষ্কার

Update Time : ১২:৫৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬