বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকা ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিংগাইর প্রতিনিধি:
  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট ২০২৬। ৮:১২:০২ এএম

মানিকগঞ্জের সিংগাইরে সেলিনা আক্তার (২৭) নামে এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে পৌর সদরের আঙ্গারিয়া এলাকায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সেলিনা আক্তার জয়মন্টপ ইউনিয়নের ডোনখালপার এলাকার মৃত আনছার আলীর মেয়ে। তিনি শিবালয় উপজেলার রুপসা ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে নিজ বাসায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সেলিনা আক্তার। পরে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন,‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।’

অপরাধ | ১৯ আগস্ট ২০২৬

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকা ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকা ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ০৮:১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬