শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মানিকগঞ্জে মধ্যরাতে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
- প্রকাশিত : বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬। ৮:২৭:২৬ এএম
মধ্যরাতে মানিকগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী শহিদুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১২টা ১০ মিনিটের দিকে মানিকগঞ্জ সদর উপজেলার চর বেউথা এলাকায় মো. রফিকুল ইসলামের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আইনজীবী শহিদুল ইসলাম (৩৬) শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের যমুনা বাদ এলাকার বেলায়েত হোসেনের ছেলে। তিনি মানিকগঞ্জ জেলা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন।
পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন । এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অপরাধ | ১৮ ফেব্রুয়ারি ২০২৬
মানিকগঞ্জে মধ্যরাতে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :





















