শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ ২০২৬। ৯:০৪:৪৭ এএম

মানিকগঞ্জে গভীর রাতে মরহুম ফটো উকিলের বাড়ীর ভাইয়ের ফ্লাটে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাত দল বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী বাড়ির ফ্লাটের মালিক প্রবাসী মো. আব্দুল হামিদ জানান, শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ৬-৭ জনের একটি ডাকাত দল তার ফ্ল্যাট বাসার দ্বিতীয় তলার রান্নাঘরের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে।

তিনি বলেন, “ডাকাতরা ঘরে ঢুকেই আমার মাথায় পিস্তল ঠেকিয়ে লোহার রড দিয়ে আঘাত করে আমাকে রক্তাক্ত করে। আমার স্ত্রীকেও মারধর করে। পরে আমাদের দুজনের হাত-পা বেঁধে জিম্মি করে ফেলে।” এরপর ডাকাতরা বাসার আলমারি ও বিভিন্ন কক্ষ তছনছ করে স্বর্ণের চেইন, কানের দুলসহ প্রায় এক লাখ ১৩ হাজার টাকা নগদ অর্থ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নেয়। প্রায় দুই ঘণ্টা ধরে তারা এই লুটপাট চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার সরওয়ার আলমসহ পুলিশের অন্যান ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সিসি টিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

অপরাধ | ২৯ মার্চ ২০২৬

মানিকগঞ্জে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট

Update Time : ০৯:০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬