ছয়টি মামলার আলামত হিসেবে জব্দ করা ৩২ কেজি গাঁজা ধ্বংস
- প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট ২০২৬। ১২:৫৪:০২ পিএম
মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় দায়ের করা ছয়টি মামলার আলামত হিসেবে জব্দ করা ৩২ কেজি গাঁজা ধ্বংস করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুন হাসান খানের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, ছয়টি মামলার মধ্যে পাঁচটি মামলায় জব্দ করা শুকনা গাঁজার পরিমাণ ছিল ২০ কেজি। অপর একটি মামলায় তিন কেজি ওজনের চারটি গাঁজা গাছ জব্দ করা হয়েছিল। আদালতের নির্দেশনা অনুযায়ী মালখানায় সংরক্ষিত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুন হাসান খান বলেন, ‘মালখানায় সংরক্ষিত গাঁজাগুলো ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী ধ্বংস করা হয়েছে। আদালতের চলমান কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়ে থাকে। এটিও সেই কার্যক্রমের অংশ।’
আদালত প্রাঙ্গণে গাঁজা ধ্বংসের সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অপরাধ | ১২ আগস্ট ২০২৬
ছয়টি মামলার আলামত হিসেবে জব্দ করা ৩২ কেজি গাঁজা ধ্বংস


























