শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রাকিবুল ইসলাম বিশ্বাস
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬। ১১:১৬:৪৩ এএম

“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” এ স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে ব্যাপক আনন্দ, উৎসাহ, উদ্দীপনা, নানা রঙের পোশাক, ব্যানার ও ফেস্টুন নিয়ে বাদ্যের তালে তালে একটি শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে সিংগাইর পৌরসভা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রাটিতে উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক কর্মীরা অংশগ্রহণ করেন। পরে বাংলা বর্ষবরণ উৎসব-১৪৩৩ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহারের (পপি) সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিনের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা বিভিন্ন লোকসংগীত ও ক্ষুদে শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

এ ছাড়াও সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম লোকসংগীত পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মন জয় করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

পরিশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহারের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রভাষক বেণী মাধব সরকার ও সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর ছিদ্দিক।

সারাদেশ | ১৪ এপ্রিল ২০২৬

সিংগাইরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

সিংগাইরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

Update Time : ১১:১৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬