সিংগাইরে কালীগঙ্গা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬। ৭:৫৫:৫৩ এএম
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জামশা ইউনিয়নের মাটিকাটা গোলাই বালুরচর এলাকায় কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়ে গেলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।
শনিবার (২৬সেপ্টেম্বর)বিকাল ৩টায় শুরু হয়ে সন্ধ্যা ৬.১২মিনিট পর্যন্ত দ:মাটিকাটা গ্রামের আয়োজনে গোলাই, জামশা,বাস্তা, সারারিয়া,দাড়িপাড়া,বরন্ডি গ্রামবাসির সহয়োগিতায় এ জাঁকজমকপূর্ণ ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত।
নৌকা বাইচে নটরডেম কলেজের প্রভাষক উমর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ -২ সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত। উদ্বোধন করেন জেলা যুবদল নেতা কাজী ইয়াকুব হোসেন রাজা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার পপি, সহকারী কমিশনার (ভূমি) মো:আল আমিন কবির,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:মাজহারুল ইসলাম, চেয়ারম্যান পদ প্রার্থী আ:মজিদ, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন, আ:মান্নান, জেলাবিএনপির সদস্য মো:আলাউদ্দিন,আ:মান্নান,আমজাদ হোসেন,মো:শফিউদ্দিন,মোস্তাফিজ বিশ্বাস,মো:রিয়াজুল, উপজেলা যুবদল আহবায়ক মন্জুরুল ইসলাম, সদস্য সচিব ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আ:মোতালেব বলড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আ করিম ও যুবদল আহবায়ক বাদল হোসেন প্রমূখ।
প্রতিযোগিতায় সিংগাইরের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী ঢাকার নবাবগঞ্জ থেকে আসা মোট ১০টি সুসজ্জিত বাইচের নৌকা অংশ নেয়। অংশগ্রহণকারি নৌকাগুলো হলো উড়িয়াবাজ,প্রবাসী, কশাই বাড়ি,একতা ২, মাসুদ রানা,ঐতিহ্য,সোনারতরি, কাইলান তুফান মেইল,হাতনির রাজ।।ঢোলের তাল ও মাঝিদের হাঁক-ডাকের সঙ্গে তাল মিলিয়ে একে অপরের আগে যাওয়ার প্রাণপণ লড়াইয়ে নেমে পড়েন মাঝিমাল্লারা। নদীর দুই পারের দর্শকের টানা করতালিতে পুরো এলাকা মুখরিত হয়েওঠে।
নৌকাবাইচকে কেন্দ্র করে সকাল থেকেই কালীগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল নামে। শিশু-কিশোর, নারী-পুরুষসহ সব বয়সের মানুষের উপস্থিতিতে নদীর তীর পরিণত হয় এক বিশাল মিলনমেলায়। বাড়িগুলোর ছাদ, গাছের ডাল, এমনকি ছোট ছোট ট্রলার ও ডিঙ্গি নৌকায় চড়ে এ আনন্দমুখর প্রতিযোগিতা উপভোগ করেন।
পাঁচটি ধাপে অনুষ্ঠিত দীর্ঘ এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে কসাই বাড়ি নৌকা প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে রানার্সআপ মাসুদ রানা নৌকা’।
প্রতিযোগিতা শেষে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ১ম পুরস্কার হিসেবে মোটরসাইকেল ও রানার্সআপ কে মোটরসাইকেল এবং পরবর্তী বিজয়ী দলগুলোকে ৪টি ফ্রিজ ও টিভিসহ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
সারাদেশ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
সিংগাইরে কালীগঙ্গা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত






















