সিংগাইরে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
- প্রকাশিত : সোমবার, ২৯ জুন ২০২৬। ১০:১৮:৩৭ এএম
মানিকগঞ্জের সিংগাইরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৯জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা আলোচিত স্কুল ছাত্রী মারিয়া মাহি হত্যাকাণ্ডে জরিতদের সর্বোচ্চ শাস্তি ,আইনশৃঙ্খলা উন্নয়ন, মোবাইল কোর্ট, মাদক প্রতিরোধ, কৃষিজমির টপসয়েল কাটা প্রতিরোধ, বিদ্যুৎ সংকট, পৌর বাসীর পানি সমস্যা সমাধান ও অপরাধ ঠেকাতে স্কুল কলেজে প্রচারনামূলক নোটিশ জারি ও খেলাধুলার প্রতি গুরুত্বপূর্ণ দেয়।
উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার পপির সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিংগাইর সহকারি (ভূমি)কমিশনার মো:হাবেল উদ্দিন, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো.মাজহারুল ইসলাম, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি শফিউদ্দিন, জেলা বিএনপির সদস্য মো.আলাউদ্দিন, সদর ইউনিয়ন চেয়ারম্যান মো.জাহিনুর রহমান সৌরভ, মুক্তিযুদ্ধা কমান্ডার মফতেজুর রহমান, পল্লী বিদ্যুতের এজিএম দেবব্রত ভৌমিক, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হাসান, আনছার বিডিপির সুশান্ত ,মাওলানা আশরাফ, দৈনিক কালের কন্ঠের সাংবাদিক মোবারক হোসেন ও দৈনিক আমার দেশ সিংগাইর প্রতিনিধি আব্দুল মোতালেব প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা, এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সারাদেশ | ২৯ জুন ২০২৬
সিংগাইরে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত






















