শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাটুরিয়ার কৈজুরী সড়কের নাজুক অবস্থা, ১০ বছর ধরে ঝুঁকিতে ভাঙা সেতুর রেলিং

মোঃ পারভেজ ইসলাম, সাটুরিয়া প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল ২০২৬। ৭:৩৮:৫৯ এএম

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কৈজুরী থেকে মালশি গ্রামের সংযোগকারী একমাত্র সড়কের বেহাল অবস্থা। কাঁচা সড়ক হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষার বৃষ্টিতে
সড়ক কাদায় পরিণত হওয়ায় সাধারণ মানুষ, শিক্ষার্থী ও রোগীদের চলাফেরা করতে চরম জনদুর্ভোগ পোহাতে হচ্ছে। আবার কৈজুরী থেকে মালশি-এই সড়কে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সেতুর রেলিং ভেঙে পড়ার ১০ বছর পেরিয়ে গেলেও দেখা মিলিনি কোন সংস্কারের। এতে জনসাধারণের চলাচলে দেখা দিয়েছে চরম ঝুঁকি। দীর্ঘদিন ধরে সেতুটি সংস্কার না হওয়ায় একপাশের রেলিং একেবারেই ভেঙে পরে গেছে। ফলে পথচারী, শিক্ষার্থী এবং ছোট যানবাহন নিয়ে চলাচলকারী মানুষজন প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কায় থাকছেন।

স্থানীয়দের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই সেতুটি সরু হওয়া কৃষি পন্য পরিবহনের জন্য ট্রাক ও চিকিৎসা সেবায় এ্যাম্বুলেন্স চলাচল করতে পারেনা। তাই এই সেতুটি নতুন করে নির্মান করার জন্য দাবী জানান স্থানীয়রা।

কৈজুরী থেকে মালশি সড়কের  ১ কি: মি: কাচা রাস্তাটিতে যাতায়াতে চরম জনদুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। বিশেষ করে বর্ষাকালে হাঁটু কাদা পেরিয়ে চলাফেরা করতে হয়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুলগামী শিক্ষার্থীরা, রোগী ও বয়স্করা।

কৈজুরী গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ জানান, ‘‘এই সড়কটি অনেক পুরনো, এই সড়কটি দিয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয় ও বাজারগামী অসংখ জনসাধারন চলাচল করে। এখান দিয়ে চলাচলে খুবই অসুবিধা হয়। আমরা অতিদ্রুত রাস্তা ও এই ব্রিজটি সংস্কারের দাবি জানাই।

এ বিষয়ে সাটুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হেসেন পিন্টু জানান, নতুন সেতুর প্রস্তাব দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

সারাদেশ | ১২ এপ্রিল ২০২৬

সাটুরিয়ার কৈজুরী সড়কের নাজুক অবস্থা, ১০ বছর ধরে ঝুঁকিতে ভাঙা সেতুর রেলিং

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৭:৩৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬