মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি নাগরিক সেবা পেতে টাকা লাগে না-গড়পাড়ায় সচেতনতায় নারী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক.
  • প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট ২০২৬। ২:৪৭:২১ এএম
সরকারের বিভিন্ন নাগরিক সেবা পেতে কোনো ধরনের টাকা-পয়সা দেওয়ার প্রয়োজন নেই—এমন বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ইউনিয়নের তেগুরি এলাকায় সালামের বাড়িতে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। গড়পাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাসুদ রানা এ সমাবেশের উদ্যোগ নেন।
সমাবেশে এলাকার মা-বোনদের সরকারি নাগরিক সেবা গ্রহণের ক্ষেত্রে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কোনো ব্যক্তি সরকারি সেবা দেওয়ার কথা বলে অবৈধভাবে টাকা দাবি করলে তার বিরুদ্ধে প্রতিবাদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।
দেওয়ান মাসুদ রানা বলেন, সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে নারীদের নিজেদের অধিকার ও সরকারি সেবার বিষয়ে জানতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে।
এ সময় সালাম খলিফা, আবুল হোসেন, রতন মিয়া, হযরত আলী, আতাল, মাসুম হোসেন, আলাল, রাজু, আশেক খলিফা, আরশেদ খলিফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সরকারি সেবা গ্রহণে সচেতনতা বৃদ্ধি, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সারাদেশ | ২৬ আগস্ট ২০২৬

সরকারি নাগরিক সেবা পেতে টাকা লাগে না-গড়পাড়ায় সচেতনতায় নারী সমাবেশ

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

সরকারি নাগরিক সেবা পেতে টাকা লাগে না-গড়পাড়ায় সচেতনতায় নারী সমাবেশ

Update Time : ০২:৪৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬