মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মানিকগঞ্জে সংবাদপত্র অফিসে হামলা, শ্লীলতাহানি ও চাঁদাবাজির ঘটনায় নিন্দা

সম্পাদক আকরাম হোসেনের পাশে থাকার আশ্বাস মন্ত্রী রিতার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১৮ মে ২০২৬। ৭:৪০:৫০ এএম

মানিকগঞ্জে “আমার নিউজ” পত্রিকা অফিসে মবসৃষ্টি হামলা, ভাঙচুর, চাঁদাবাজি এবং ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মন্ত্রী রিতা বলেন, একটি সংবাদপত্র অফিসে সংঘবদ্ধ হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং একজন অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির মতো ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও মানবতাবিরোধী। এ ধরনের কর্মকাণ্ড কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, “আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আকরাম হোসেন এবং পত্রিকার নির্বাহী সম্পাদক অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন এর পরিবারের ওপর যে হামলা ও হয়রানির ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে একজন ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছিত করার ঘটনা গভীর উদ্বেগজনক। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাই, দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।”
তিনি আকরাম হোসেনের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
স্থানীয় সাংবাদিক, আইনজীবী ও সচেতন মহল এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তাদের মতে, সাংবাদিকদের ওপর হামলা ও নারী লাঞ্ছনার ঘটনা গণতন্ত্র, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত।

সারাদেশ | ১৮ মে ২০২৬

সম্পাদক আকরাম হোসেনের পাশে থাকার আশ্বাস মন্ত্রী রিতার

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জে সংবাদপত্র অফিসে হামলা, শ্লীলতাহানি ও চাঁদাবাজির ঘটনায় নিন্দা

সম্পাদক আকরাম হোসেনের পাশে থাকার আশ্বাস মন্ত্রী রিতার

Update Time : ০৭:৪০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬