মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ে ঐতিহ্যবাহী ইউনাইটেড ফ্রেন্ডস্ ক্লাবের নতুন কমিটি গঠন,মতিউর রহমান সভাপতি তারেক সাধারন সম্পাদক

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট ২০২৬। ১০:৪৫:২৩ এএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের ৬৯ বছরের পুরনো ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘ইউনাইটেড ফ্রেন্ডস্ ক্লাব’(ইউ,এফ,সি)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মতিউর রহমানকে সভাপতি, আকরাম হোসেন তারেককে সাধারণ সম্পাদক এবং পলাশ সরকারকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় শিবালয় উপজেলা মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহিজউদ্দিন আদুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত শতাধিক সদস্য তাদের অকুন্ঠ সমর্থন ব্যক্ত করেন। পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটির বাকি সদস্যদের মনোনীত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে উপজেলার প্রানকেন্দ্রের  এই সামাজিক সংগঠনটির নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়া ও সামাজিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি ক্রীড়া, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

সারাদেশ | ৩০ আগস্ট ২০২৬

শিবালয়ে ঐতিহ্যবাহী ইউনাইটেড ফ্রেন্ডস্ ক্লাবের নতুন কমিটি গঠন,মতিউর রহমান সভাপতি তারেক সাধারন সম্পাদক

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ১০:৪৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬