শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
যারা ভোট দিয়েছে এবং যারা ভোট দেয় নাই সবারই জনপ্রতিনিধি আমি: বিমান ও পর্যটন মন্ত্রী রিতা
নিজস্ব প্রতিবেদক:
- প্রকাশিত : বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬। ৯:১৫:৩৪ এএম
মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, জনগণের ভোট দেওয়ার জন্যই কিন্তু আমরা আজকে এখানে এসেছি। যারা আমাকে ভোট দিয়েছে এবং যারা ভোট দেয় নাই সবারই কিন্তু আমি জনপ্রতিনিধি। তাই কাউকে কোন কটুক্তি করা যাবে না। মানুষের সাথে এমন কোন কাজ করা যাবে না যাতে দলের সুনাম নষ্ট হয়।
মঙ্গলবার রাতে শপথ গ্রহণের পর মানিকগঞ্জবাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
রিতা আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী চাচ্ছে দেশটাকে একটা সুন্দর পরিবেশে ফিরিয়ে আনতে। তিনি দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাচ্ছে। সেখানে আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের প্রতিটা নাগরিককে সচেতন হতে হবে। কারণ একার পক্ষে কোন কিছুই সম্ভব না।
এ সময় মানিকগঞ্জের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সারাদেশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৬
যারা ভোট দিয়েছে এবং যারা ভোট দেয় নাই সবারই জনপ্রতিনিধি আমি: বিমান ও পর্যটন মন্ত্রী রিতা
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

















