মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ সম্পাদক পরিষদের ভ্রমণের র‍্যাফেল ড্র’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১৮ মে ২০২৬। ৭:০২:৪২ এএম

মানিকগঞ্জের স্থানীয় পত্রিকার সম্পাদকদের সংগঠন মানিকগঞ্জ সম্পাদক পরিষদের তিনদিনব্যাপী কক্সবাজার আনন্দ ভ্রমণের র‍্যাফেল ড্র’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম পুরস্কার অর্জন করেন সংগঠনটির সহ-সভাপতি মাহবুব আলম জুয়েল।
রবিবার দুপুরে শহরের কালীবাড়ি এলাকায় সম্পাদক পরিষদের কার্যালয়ে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।
মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনুর ইসলাম এবং টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি’র (টিআরইউ) সভাপতি বিএম খোরশেদ, সাধারণ সম্পাদক ও সম্পাদক পরিষদের কার্যকরী সদস্য আশরাফুল আলম লিটন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সম্পাদক পরিষদের সহ-সভাপতি মাহবুব আলম জুয়েল, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট খন্দকার সুজন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আকমল হোসেন, কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন বাবুল, দপ্তর সম্পাদক মো. আক্তার হোসেন মিলন, কার্যকরী সদস্য আব্দুল আলীম প্রমুখ।
এসময় বক্তারা সম্পাদকদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।

সারাদেশ | ১৮ মে ২০২৬

মানিকগঞ্জ সম্পাদক পরিষদের ভ্রমণের র‍্যাফেল ড্র’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৭:০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬