মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সভাপতি নাসির উদ্দীন আহাম্মেদ যাদু আর নেই

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬। ৪:২৭:২৭ এএম

মানিকগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর নাসির উদ্দীন আহাম্মেদ যাদু আর নেই।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে মানিকগঞ্জের উত্তর সেওতা এলাকায় নিজ বাড়িতে বুকে ব্যথা অনুভব করলে তাকে ঢাকা নেয়ার পথে রাস্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
নাসির উদ্দীন আহাম্মেদ যাদু দীর্ঘদিন ধরে মানিকগঞ্জের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি পৌর বিএনপির সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন।

তিনি ৩ ছেলে, স্ত্রী, ভাই বোন সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পরিবার, রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছেন।
মহান আল্লাহ মরহুম নাসির উদ্দীন আহাম্মেদ যাদুর জীবনের সকল ভালো কাজ কবুল করুন, তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন। শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।
তার মৃত্যুতে মানিকগঞ্জ সম্পাদক পরিষদের পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করেছেন।

আজ বিকেলে বাদ আছর মানিকগঞ্জ মডেল হাই স্কুল মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সারাদেশ | ২১ মে ২০২৬

মানিকগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সভাপতি নাসির উদ্দীন আহাম্মেদ যাদু আর নেই

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সভাপতি নাসির উদ্দীন আহাম্মেদ যাদু আর নেই

Update Time : ০৪:২৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬