মানিকগঞ্জ জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
- প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট ২০২৬। ৮:৪৮:৫৮ এএম
মানিকগঞ্জ জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মানিকগঞ্জ জেলা সার ও বীজ মনিটরিং কমিটির উপদেষ্টা ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি।
আজ রবিবার( ১৬ আগষ্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে এবং কমিটির সদস্য-সচিব ও জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক শাহজাহান সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুস সালাম, জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক তোফাজ্জ্বল হোসেন শামীমসহ জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সারাদেশ | ১৬ আগস্ট ২০২৬
মানিকগঞ্জ জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত






















