মানিকগঞ্জে সাবেক মন্ত্রী মরহুম হারুণার রশিদ খান মুন্নুর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত
- প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট ২০২৬। ৪:৩৬:২৬ পিএম
মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ -এর প্রতিষ্ঠাতা, শিল্প বিপ্লবের অগ্রদূত, শিক্ষানুরাগী, জনহিতৈষী ও বরেণ্য রাজনীতিবিদ প্রয়াত হারুণার রশিদ খান মুন্নু’র ৯৩তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১৭ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার দিকে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা।
পরে মুন্নু মেডিকেল কলেজে স্মৃতিচারণা মূলক ডকুমেন্টারি ভিডিও প্রদর্শন, জন্মদিনের কেক কাটা এবং হাসপাতালে ভর্তি থাকা রোগীদের জন্য বিশেষ খাবার ও তার প্রতিষ্ঠান প্রাঙ্গণে অবস্থিত হুরন নাহার মুন্নু জামে মসজিদে বাদ আছর বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এই আয়োজনে উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল করিম, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ জুলফিকার আহমেদ আমিন, এবং কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।
সারাদেশ | ১৭ আগস্ট ২০২৬
মানিকগঞ্জে সাবেক মন্ত্রী মরহুম হারুণার রশিদ খান মুন্নুর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত






















